Showing posts with label এখন যে কবিতাটি লিখবো আমি. Show all posts
Showing posts with label এখন যে কবিতাটি লিখবো আমি. Show all posts

এখন যে কবিতাটি লিখবো আমি

আবিদ আজাদ

এখন যে কবিতাটি লিখবো আমি
        এক্ষুণি সেই কবিতাটি বাজেয়াপ্ত করা হবে
এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার
        প্রতিটি শব্দ
        প্রতিটি দাঁড়িকমা
        প্রতিটি সেমিকোলন।